ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

blank

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ কাউছার হামিদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়।

blank

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানিকান্ত শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুস জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান পারভেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ কালিমুল্লাহ এবং মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী।

এছাড়াও, উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, মহিপুর থানা বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান রিপনসহ আরও অনেকে।

blank

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং মহিপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় খবর
blank

ঝড়ো বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬