ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

blank

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে টামটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসের চালক ঘটনাটির ভিডিও ধারণের চেষ্টা করলে পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের চাপে সেটিও খাদের কিনারে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। দুটি মাইক্রোবাসেই যাত্রী না থাকায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজ শেষে দুটি মাইক্রোবাস থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে