ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

blank

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এ ঘটনায় তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী মরিয়ম বেগম তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি পরিকল্পিতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিওবার্তায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম বলেন, মরিয়ম বেগমের সঙ্গে তার স্বামীর বৈধ বিবাহ হয়েছে। এ বিষয়টি নিয়ে যারা অপপ্রচার বা কুৎসা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

লিখিত বক্তব্যে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং গাড়িচালককে সঙ্গে নিয়ে মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি অফিসে প্রবেশ করে তাদের পরিচয় জানতে চাওয়ার পাশাপাশি হেনস্তা করে এবং পরে চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, ঘটনাটির মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি দ্বিতীয় স্ত্রীর মামা। তিনি অভিযোগ করেন, চাঁদার টাকা না পেয়ে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গাজী নজরুল ইসলাম পুরো ঘটনাকে ষড়যন্ত্র ও চরিত্রহননের অপচেষ্টা বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এ ঘটনায় বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে এলেও অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। তদন্তের ফলাফলের ওপরই বিষয়টির চূড়ান্ত সত্যতা নির্ভর করবে।

জনপ্রিয় খবর

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে