ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

blank

নাটোরে বিএনপির এক পথসভা থেকে সন্দেহজনক আচরণের কারণে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় অংশ নেন বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ওই পথসভা চলাকালেই তানিম নামে ওই যুবককে আটক করা হয়।

আটক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, পথসভায় তানিমের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিম দাবি করেছেন, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। আত্মরক্ষার উদ্দেশ্যেই তিনি সেটি নিজের কাছে রেখেছিলেন।

পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

blank

যোগেন্দ্রনগর ক্রীড়া সংঘকে রাশেদ-নিলু ফাউন্ডেশনের ২০ হাজার টাকার অনুদান

বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬