ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়: হাসনাত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 72
blank

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়। নেতা চাঁদাবাজির নির্দেশ দেন, আর তা বাস্তবায়ন করতে হয় কর্মীদের— এমন অভিযোগ করেন তিনি। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোরে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৭ বছরে নির্যাতিত ও নিপীড়িত বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মী এখন প্রান্তিক হয়ে পড়েছে। ‘হাইব্রিড বিএনপি’ মূল ধারার নেতাকর্মীদের কোণঠাসা করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, যারা জিয়ার দর্শন ও খালেদা জিয়াকে বিশ্বাস করেন, তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দিতে অপেক্ষা করছে।

তিনি দাবি করেন, বিএনপির মিছিল ধানের শীষ নিয়ে গেলেও ভোট পড়বে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের কৃষক-শ্রমজীবী মানুষ চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে মুক্তি চায়। জনগণের দ্বারেই ভোট রয়েছে উল্লেখ করে তিনি ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়: হাসনাত

প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬