ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১,০৬০ দৌড়প্রেমী

blank

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানে ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। এ আয়োজনে মোট ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দৌড় শুধু মানুষকে সুস্থ রাখে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মক্ষমতা ও গতি বাড়াতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। রাজশাহী রানার্স কমিউনিটির এমন আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। রাজশাহী মহানগরীতে ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। গ্রিন ও ক্লিন রাজশাহীকে আরও সবুজ এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে মহানগরীতে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি, স্পার্কলিংসহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান।

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান এবং রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রাজশাহী রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক মিনিট আগে