নাটোর জেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নবগঠিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯ মেয়াদের) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান মেমন সভাপতি এবং দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি শাহাবুদ্দিন শিহাব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রামের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ও বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা এবং সহকারী নির্বাচন কমিশনার ও বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান যৌথভাবে এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি: শাহ আলম (ভোরের পাতা), সহ-সভাপতি: রতন আলী (এশিয়ান টিভি) ও সাইফুর রহমান (বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক: রাজু আহমেদ (প্রান্তজন), সহ-সাধারণ সম্পাদক: উজ্জ্বল হোসেন (ভেতরের খবর), সাংগঠনিক সম্পাদক: কায়েস উদ্দিন (ভোরের চেতনা), সহ-সাংগঠনিক সম্পাদক: নাঈম হোসেন (আলোকিত পত্রিকা), দপ্তর সম্পাদক: লিটন রাজ (বাংলাদেশ টাইমস), অর্থ সম্পাদক: রাব্বী গাজী (স্বাধীন দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোতালেব হোসেন (বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম)।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন— শুভ্র কুমার শাহা, লিটন হোসেন লিটু, সাকলাইন শুভ, তারেক রহমান, ওসমান গণি, মেহেদী হাসান অনিক, সাজ্জাদ হোসেন অভি, পি.কে.এম. আব্দুল বারী এবং দেলোয়ার হোসেন লাইফ।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 









