ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

blank

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও এর কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং ‘রুম টু রিড বাংলাদেশ’ নাটোর অফিসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাউশির একই শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী।
​সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রয়োজনীয়তা, যৌন হয়রানির সুনির্দিষ্ট সংজ্ঞা, আইনগত দিক এবং হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন ও কর্মপরিবেশ নিশ্চিতে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সঠিক গঠন, দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। কমিটিকে আরও সক্রিয় ও কার্যকর করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও হয়রানিমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
​

blank

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬