প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়েই এ সফর অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। যথাসময়ে সফরটি হবে। সফরের সময়সূচি নির্ধারণে দুই দেশের মধ্যে এখনো ইতিবাচক আলোচনা চলছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত—উভয় পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করছে। সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ায় তিনি এ সফর নিয়ে আশাবাদী।
তবে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন—ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে কোনো সমর্থন জানাননি দীনেশ ত্রিবেদী। সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলেই তার বক্তব্যে উঠে আসে।

অনলাইন ডেস্ক 


















