ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, ক্ষোভে যে কাণ্ড করলেন দ্বিতীয় স্ত্রী

blank

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) উপজেলার খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন বিদেশে থাকার সময় তাঁদের দাম্পত্যে বিচ্ছেদ তৈরি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও ছনিয়া খাতুন অন্যত্র অবস্থান করেন।

এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে পুনরায় বিয়ে করে তাঁকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা রোববার সকালে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন।

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, রিমা খাতুনের সঙ্গে অন্যায় হয়েছে। তবে ক্ষোভের বশে বাড়িঘর ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

সাতক্ষীরায় ব্লিজ হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত অন্তত ৫০

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, ক্ষোভে যে কাণ্ড করলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশের সময় : ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬