ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন, উচ্ছ্বসিত সাধারণ মানুষ

blank

‘আগে পাবনা সদর থেকে সরাসরি ঢাকার সঙ্গে ট্রেন চলাচল ছিল না। পাবনার অন্য উপজেলায় গিয়ে সেখান থেকে ট্রেনে ঢাকায় যেতে হতো। এবার পাবনা থেকে সরাসরি ট্রেনে ঢাকা যেতে পারব। এতে খরচ ও সময় কম লাগবে। সেই সঙ্গে আমাদের ব্যবসার প্রসার ঘটবে। সব মিলিয়ে আমরা উপকৃত হব। তাই ট্রেন চালুর খবরে আমরা খুবই খুশি।’

এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস আলী। শুধু আলমাস আলীই নন, তাঁর মতো পাবনা থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কারণ, এটি ছিল পাবনার লাখো মানুষের প্রাণের দাবি।

অবশেষে দীর্ঘদিনের দাবি, অপেক্ষা ও নানা আলোচনা-সমালোচনার পর পূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর স্বপ্ন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আজ ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এই মাত্র