ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট

blank

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড সৃষ্টি করে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করা হয়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ডাকাতদের হামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে দর্শনা থানার গহেরপুর কানাপুকুর এলাকায় একদল সশস্ত্র ডাকাত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবস্থান নেয়। এ সময় ওই সড়ক দিয়ে যাতায়াতকারী একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতদল।

পরে গাড়ি দুটির যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে তারা। একপর্যায়ে যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা ও মারধর চালানো হয়। এতে গাড়িতে থাকা দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ এমন ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ওই সড়কে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গভীর রাতে সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য কিংবা জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর
blank

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে