ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ১৫ নম্বর সেক্টরে মুনবিম স্কলারস একাডেমির যাত্রা শুরু

blank

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মুনবিম স্কলারস একাডেমি। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জনাব সাইদুর রহমান, সাবেক সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক উপাচার্য, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা ১৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. নূরুল আমিন ভূঞা, পরিবেশ সম্পাদক মো. মাহে আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজী কামরুননাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনবিম স্কলারস একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মালেক। এবং স্বাগত বক্তব্য দেন মুনবিম স্কলারস একাডেমির অধ্যক্ষ শারমীন জাহান ও উপাধ্যক্ষ তানজিম মজিদ।

মুনবিম স্কলারস একাডেমিতে শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি মাধ্যমের পাশাপাশি শিশুদের জন্য মানসম্মত ডে-কেয়ার সুবিধা এবং বিভিন্ন দক্ষতা বিকাশে বিশেষায়িত কোচিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা ও বিভিন্ন জীবনমুখী দক্ষতা বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

blank

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং অভিভাবকগণ একাডেমির সার্বিক পরিবেশ, অবকাঠামো ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে উত্তরা ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেল স্টেশনের কাছাকাছি এমন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

মুনবিম স্কলারস একাডেমির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মানসম্মত শিক্ষা, যত্নশীল পরিবেশ এবং বহুমুখী দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি উত্তরা এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একটি নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জনপ্রিয় খবর
blank

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উত্তরা ১৫ নম্বর সেক্টরে মুনবিম স্কলারস একাডেমির যাত্রা শুরু

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে