ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

blank

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুবলিয়া বাজারে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অপর অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত ১৩০ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে, একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তাকে দেওয়া হয়েছে। আর আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

blank

নিষিদ্ধ আ’লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে গুরুদাসপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে