ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরির অভিযোগ

blank

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ বছর বয়সী ওই জার্মান তরুণ কিরিল নাটোর সদর থানায় অভিযোগ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানকালে তার ব্যাগটি চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন কিরিল। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে আরেকটি ট্রেনে ভারতের উদ্দেশে যাওয়ার জন্য তার দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন কিরিল। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

ব্যাগটি নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তা না পেয়ে স্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। পরে তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। স্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে ঘটনাটি অবহিত করে এবং তাকে নাটোর সদর থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়। এরপর তিনি সদর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের (জিআরপি) আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

blank

হৃদপিণ্ডের টুকিটাকি

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরির অভিযোগ

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে