গত বৃহস্পতিবার বনপাড়ায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এলাকা পরিচালকদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী গাজী জালাল ।
একইসাথে, এই নির্বাচনে সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন মোছাঃ আজিজা আক্তার।
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ নির্বাচনটি পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ ব্যয় ও পরিচালন (পশ্চিমাঞ্চল) পরিদপ্তরের উপ-পরিচালক (কারিগরী) মো. আজাদুজ্জামান।
তরুণ সংগঠক ও সমাজসেবক গাজী জালাল সভাপতি নির্বাচিত হওয়ায় সকলে আনন্দিত। তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি। পাশাপাশি, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত এই নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 



















