ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিনের পিতার ইন্তেকাল

blank

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম তুহিনের পিতা জান মোহাম্মাদ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর  বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নাটোরের লালপুর উপজেলার নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাকসা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

জান মোহাম্মাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, “মরহুম জান মোহাম্মাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।”

জনপ্রিয় খবর
blank

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন

নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিনের পিতার ইন্তেকাল

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে