ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

blank

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশকে সবুজ ও প্রাণবন্ত রাখার পাশাপাশি মানুষের জন্য অমূল্য অক্সিজেন সরবরাহ করে। তাই একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ বৃক্ষমেলা আগামী ১০ দিন প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ নিয়ে ১৭টি স্টল অংশগ্রহণ করেছে। আয়োজকরা আশা করছেন, মেলাটি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর
blank

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে