ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

blank

নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ” শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রুপদান। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) ফুলবাগান হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রফেসর (অবঃ) অলোক কুমার মৈত্র, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল হক সরকার, নাটোর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, নাটোর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ মাওলানা আক্কাস আলী, সহকারী শিক্ষক আঃ জব্বার। এসময বক্তারা বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় বক্তারা।

জনপ্রিয় খবর
blank

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের সময় : ৩৩ মিনিট আগে