ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফর

blank

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায়।

এ উপলক্ষে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে. এম. আল-আমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের অধ্যাপক খান মাহবুব।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের কার্যক্রম, গবেষণা, প্রকাশনা ও সংরক্ষণ কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপপরিচালক সুবর্ণা শিরিন।

পরে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের গ্রন্থাগার, অডিটোরিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সহকারী পরিচালক মো. ফখরুল আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।

শিক্ষার্থীরা শিক্ষা সফরের মাধ্যমে নজরুলচর্চা, গবেষণা কার্যক্রম এবং ইনস্টিটিউটের বিভিন্ন সেবা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

জনপ্রিয় খবর
blank

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ, ১৬৩ ধারা জারি

নজরুল ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফর

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে