ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

blank

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দেশব্যাপী চলমান সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে হাউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

অভিযানে সরাসরি উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকাজে অংশ নেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি নির্দেশনার আলোকে জয়রামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম, আশপাশের ঝোপঝাড়, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল হিসেবে পরিচিত পরিত্যক্ত পাত্র, টায়ার ও প্লাস্টিকের কৌটা অপসারণ ও ধ্বংস করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও লাভলী ইয়াসমিন উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও সবচেয়ে জরুরি। আমরা যদি নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।”

এ সময় তিনি জয়রামপুর রেলস্টেশন ও বাজার এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অভিযানে দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য রওশনারা রাণী, জনপ্রতিনিধি, ইউপি গ্রাম পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় মশার উপদ্রব কমার পাশাপাশি যাতায়াতের পরিবেশও আরও সুন্দর হয়েছে।

জনপ্রিয় খবর
blank

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় : ৫৪ মিনিট আগে