ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক

blank

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক  শরীফা হক। ঢাকা বিভাগীয় কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব‍্যাপকভাবে প্রশংসিত হয়েছে । তিনি মনে করেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর ।

নিভৃতচারী শরীফা হক দেশে-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে—রাষ্ট্র সবসময় তার পাশে আছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন ঠিকই সারাদেশে বিস্তৃত হবে বলে তাঁর বিশ্বাস।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে