ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • 166
blank

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করে তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার নিজ ফেসবুক আইডি থেকে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম এর কারণ হিসেবে লিখেছেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।’

তিনি দেশবাসীর উদ্দেশে লিখেছেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’

কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করে তিনি লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’

blank

ধানমন্ডি লেক থেকে  মরদেহ উদ্ধার

জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা

প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫