ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন

blank

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেন বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ অর্জনকে তিনি নাটোরবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, প্রশাসন, জনসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জেলার প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করলেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৭ মিনিট আগে