ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 126
blank

ইসরায়েল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) সদর দপ্তর ধ্বংস করেছে। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এবং আরও ১১ দেশ তীব্র নিন্দা জানিয়েছে। 

তারা বলেছে, এটি সংস্থার কার্যক্রম দুর্বল করার ইসরায়েলের আরও একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ।

বুধবার (২৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই হামলাকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে ধ্বংসকাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসা ইউএনআরডব্লিউএকে ইসরায়েল হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লক্ষ্য করেছে, যদিও জাতিসংঘ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মানবিক সংস্থাগুলোর মতে, গাজায় ত্রাণ বিতরণে এটি সবচেয়ে কার্যকর সংস্থা।

২০২৪ সালের শেষের দিকে ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করে, যা নিয়ন্ত্রিত এলাকায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে। ইসরায়েলি আইনপ্রণেতাদের উপস্থিতিতে গত সপ্তাহে সংস্থার সদর দপ্তরে অভিযান চালিয়ে ভবন ধ্বংস করা হয়।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, “এটি একটি জাতিসংঘ সংস্থা ও তার স্থাপনার বিরুদ্ধে অভূতপূর্ব হামলা। ইসরায়েলেরও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংস্থার অখণ্ডতা রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।

লাজারিনি জানান, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৫ সালের অক্টোবরে দেওয়া রায়ের সরাসরি লঙ্ঘন। ওই রায়ে আদালত বলেছিল, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্ব হলো ইউএনআরডব্লিউএর ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়া এবং সংস্থাটির কার্যক্রম সহজতর করা।

জনপ্রিয় খবর
blank

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬