ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি রক্ষণাবেক্ষণে শাহজাদপুরে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

blank

সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২৭ জুনায়ারি) স্থানীয় গ্যাস কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্যাস অফিস জানায়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শাহজাদপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, সিস্টেমের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সাময়িক বিভ্রাট প্রয়োজন। বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে, গ্রাহকদের বিকল্প রান্নার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

চাঁচকৈড় বাজারে ‘চলনবিল ইলেকট্রিক’-এর শুভ উদ্বোধন

জরুরি রক্ষণাবেক্ষণে শাহজাদপুরে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশের সময় : ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬