ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

blank

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর ও হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বড়শালিখা এলাকার ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং হরিপুর বুড়িপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫)।

পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬