ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে দুই মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ

blank

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হান্ডিয়াল ইউনিয়নের হাসপুর এলাকার জয়নাল প্রামানিকের ছেলে এরশাদ (৪৫) এবং জয়ঘর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আকাশ হোসেন (২৫)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত আকাশ হোসেনকে এক মাস এবং এরশাদকে তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

চাটমোহরে দুই মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ

প্রকাশের সময় : ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬