ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসে নকল, দুই যুবকের কারাদণ্ড

blank

চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল এবং নকলে সহযোগিতার অভিযোগে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে আটক করেন।

পরে ওই পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর সরকারি কলেজ গেটসংলগ্ন ‘মা কম্পিউটার’ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩২) এবং মহেশপুর এলাকার মো. রিয়াদুল ইসলাম (২৮)। এর মধ্যে হাবিবুর রহমান পরীক্ষার্থী হিসেবে এবং রিয়াদুল ইসলাম কেন্দ্রের বাইরে থেকে নকলের কাজে সহযোগিতা করার অভিযোগে দণ্ডিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভবিষ্যতেও পরীক্ষায় অসদুপায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

চাঁদপুরে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসে নকল, দুই যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬