ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ধলাপাড়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাব

blank

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শহর গোপিনপুর ফাজিল মাদ্রাসা মাঠে  শুক্রবার (২৪ জুলাই)  অনুষ্ঠিত  হয়েছে শহর গোপিনপুর প্রিমিয়ার লিগ-২০২৬ এর মেগা ফাইনাল।

শহর গোপিনপুর তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে  অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ধলাপাড়া একাদশ ও ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাব। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ধলাপাড়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আতাউর রহমান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজহারুল ইসলাম ভূঁইয়া মিঠু, সোশ্যাল এইড বাংলাদেশ (সাব)-এর সভাপতি ডা. মো. আবু সাঈদ, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর আতাউল গনি ওসমানি (আবিদ) এবং ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফার্মাসিস্ট মমিনুল ইসলাম (নির্ঝর)। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

blank

খেলাটি দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উভয় দলের খেলোয়াড়রা সুশৃঙ্খল ও নান্দনিক ফুটবল উপহার দেন, যা দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাব।

আয়োজকরা জানান, গ্রামবাংলায় খেলাধুলার প্রসার তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

জনপ্রিয় খবর
blank

প্রথম বর্ষপূর্তি উদযাপন করল ব্লুটেক প্রপার্টিজ

ঘাটাইলে ধলাপাড়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইয়াং সোসাইটি অ্যান্ড স্পোর্টিং ক্লাব

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে