টাঙ্গাইলের গোপালপুরে স্টার্ট-আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নবাব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো: জোবায়েরুল হক আমিন, অধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াদুূদ, সহকারী অধ্যাপক মো.ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান শিকদার,মো: আহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক মো: রুকুন্নজ্জামান, শিক্ষার্থী রুমা রায়,মো : সৈকত প্রমূখ।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস উপজেলা সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো : শাহানুর আহম্মেদ সোহাগ, প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন, মো: আজিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: সোহরাব হোসেন,শিক্ষক আঃ মজিদ, মো: সবুজ।
উক্ত প্রজেক্টে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।তার মধ্যে তিনটি কলেজ ও আটটি স্কুল।এতে প্রথম স্থান অধিকার করে নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিজ্ঞান শিক্ষক, দ্বিতীয় স্থান অধিকার করে গোপালপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও বিজ্ঞান শিক্ষক, তৃতীয় স্থান অধিকার করে ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিজ্ঞান শিক্ষক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: নওজেশ আলী, মো:সাগর, মো: নজরুল ইসলাম, মো: ফারুক। সঞ্চালনায় ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম শামীম।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল 


















