ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে ৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধ: সংঘবদ্ধ হামলায় আহত যুবকের মর্মান্তিক মৃত্যু

blank

নাটোরের গুরুদাসপুরে মাত্র ৪ ইঞ্চি জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে বাবলু (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে প্রতিবেশী পারুলের সঙ্গে জমির সীমানা (আইল) নিয়ে বাবলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে বাবলুকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে পেছন দিক থেকে মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। স্বজনদের বুকফাটা আর্তনাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

blank

ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলা: মোশাররফ হোসেন এমপিকে সংবর্ধনা

গুরুদাসপুরে ৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধ: সংঘবদ্ধ হামলায় আহত যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : এক ঘন্টা আগে