ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা, কুইজ ও ক্যাবিং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ : হুইপ রফিকুল ইসলাম খান

blank

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, খেলাধুলা পড়াশোনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, খেলাধুলা, কুইজ ও ক্যাবিং শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মেধা বিকাশের অন্যতম মাধ্যম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে।

শনিবার (২৩ মে) উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন এবং সাবেক মেয়র বেলাল হোসেন।

অনুষ্ঠানে হুইপ রফিকুল ইসলাম খান আরও বলেন, একটি মেধাবী জাতি গঠনে শিক্ষক, অভিভাবক ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবিংসহ মোট ৪২টি বিষয়ে উপজেলার ২৭৮টি বিদ্যালয়ের মধ্যে ১৫২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সর্বোচ্চ ১৭টি বিষয়ে বিজয়ী হয়ে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

পরে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় অবৈধ ফ্রুট ড্রিংক ও পুডিং কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

খেলাধুলা, কুইজ ও ক্যাবিং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ : হুইপ রফিকুল ইসলাম খান

প্রকাশের সময় : এক ঘন্টা আগে