জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে।
এদিকে পাবনার কৃতি সন্তান হাসান জাফির তুহিন গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানাচ্ছেন।

অনলাইন ডেস্ক 












