ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ

blank

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় বগুড়া আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশের পর কারাগারে নেওয়ার সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির এক পথসভাকে ঘিরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি তা মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২৯ জুলাই তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপের ঘটনাটি সংশ্লিষ্ট দলের কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় তানভীরের রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

এর আগে, ১ আগস্ট প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দল থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৫৫ মিনিট আগে