ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

blank

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় চারখাই উচ্চ বিদ্যালয় এবং দুপুর ১২টায় তহিরুন নেছা চৌধুরী একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্ট একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। ২০১৭ সাল থেকে সংগঠনটি শিক্ষা, সমাজকল্যাণ, দুর্যোগ ও দুঃসময়ে মানবিক সহায়তা কার্যক্রমসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই ট্রাস্টের অন্যতম লক্ষ্য।

এই ট্রাস্টের বিশেষত্ব হলো— গ্রামের প্রতিটি পরিবারের যে সদস্য প্রবাসে অবস্থান করছেন, তারা সবাই এই ট্রাস্টের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা এবং দেশের সদস্যদের সম্মিলিত অর্থায়নে সংগঠনটি এলাকার একটি বৃহৎ মানবিক সংগঠন হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

বৃত্তি বিতরণ অনুষ্ঠানে চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রাস্টের প্রবাস কমিটির সভাপতি গ্রিস প্রবাসী সায়েম আহমদ, সভাপতি আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক এজহারুল হাসান বাচ্চু, সাবেক সভাপতি লায়েক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক এস. আর. সহিদ, উপদেষ্টা আলীম উদ্দিন, বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক জাবের আহমদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক হা. জামিল আহমদ, ধর্ম বিষয় সম্পাদক হাফিজ দেলওয়ার হোসেন সদস্য নাবেল আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে ভবিষ্যতে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬