ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

blank

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কক্সবাজার ডিসি কলেজ (EIIN: 138979, College Code: 4452) জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ) দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক ও কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আঃ মান্নান-এর হাতে এই স্মারকলিপি তুলে দেন কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন। স্মারকলিপি প্রদানকালে কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ৫৬টি জেলায় জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজসমূহ জাতীয়করণ এবং অভিন্ন বেতন কাঠামো ও পরিচালন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের আওতায় আনার লক্ষ্যে এই আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হলো।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান উপস্থিত শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন তিনি দ্রুততম সময়ের মধ্যে এই স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দপ্তরে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কক্সবাজার ডিসি কলেজের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষা মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।কক্সবাজার জেলার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করতে প্রয়োজনীয় সংস্কারের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন যে, জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং পর্যটন নগরী কক্সবাজারে উচ্চশিক্ষা প্রসারে এটি এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

জনপ্রিয় খবর
blank

পবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন নাটোরের কৃতি সন্তান ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬