“মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম)” হলো একটি আধুনিক ও পেশাভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম, যেখানে একসাথে অধ্যয়ন করেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, আইনজীবী, কর্পোরেট নির্বাহী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা। ফলে এই কোর্সটি শুধু একটি ডিগ্রি নয়, বরং শক্তিশালী পেশাগত যোগাযোগ গড়ে তোলার এক অনন্য সুযোগ।
এই প্রোগ্রামের অন্যতম বিশেষ আকর্ষণ হলো আন্তর্জাতিক একাডেমিক সংযোগ। অক্সফোর্ড, কেমব্রিজ (যুক্তরাজ্য) এবং ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, সিডনি, অস্ট্রেলিয়ার মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অনলাইন একাডেমিক সেশন ও সংযুক্ত হওয়ার সুযোগ থাকছে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বিদেশ থেকে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করা দক্ষ পুলিশ কর্মকর্তারা ক্লাস পরিচালনা করেন। আধুনিক শ্রেণিকক্ষ সুবিধা, সমৃদ্ধ লাইব্রেরি সুবিধা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং ওয়ান-টু-ওয়ান সুপারভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও গবেষণামুখী পেশাজীবী হিসেবে গড়ে তোলা হয়।

নেতৃত্ব, নিরাপত্তা ব্যবস্থাপনা, তদন্ত পদ্ধতি, মানবাধিকার ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে পারেন। কোর্স শেষে দেশে-বিদেশে নিরাপত্তা বিশেষজ্ঞ, কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থাপক এবং বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা খাতে চাকরির সুযোগ তৈরি হয়।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি পেশাভিত্তিক মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা যাচ্ছে মাত্র ৭০ হাজার টাকায়। ক্যারিয়ার উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং শক্তিশালী পেশাগত যোগাযোগ তৈরিতে এটি হতে পারে আপনার ভবিষ্যতের সেরা বিনিয়োগ।

অনলাইন ডেস্ক 


















