ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্সের উদ্বোধন

blank

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক একটি শর্ট কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ‘ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়েলিটি’ শীর্ষক সেমিনারে কোর্সটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। এছাড়া উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশনের নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজের উপ-সম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ, বিভাগের সমন্বয়কারী জোবায়ের আহমেদ, কোর্স সমন্বয়ক কেয়া বোস এবং প্রভাষক ফরহাদ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাস্ট সাংবাদিক সমিতির সভাপতি সুমন সিকদার।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারহ আনওয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, দেশের গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই, নৈতিকতা এবং মানসম্মত কনটেন্ট তৈরির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।

জনপ্রিয় খবর
blank

এডাস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল ট্রফি ট্যুর

এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্সের উদ্বোধন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে