ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তম কৃষি চর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান: গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

blank
নাটোরের গুরুদাসপুরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর- ০৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি বলেন, “উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন নিশ্চিত করতে হবে। কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নত জাতি গঠনে কৃষিকে সমৃদ্ধ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে লুৎফুন নাহার বলেন, “কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টিসম্মত ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার প্রয়োজন। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাহমিদা আফরোজ বলেন, “কৃষি ও পুষ্টি উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা জরুরি। কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর রানা।
এ সময় সাংবাদিক আলী আক্কাছ, কৃষক তৌহিদুল ইসলাম ও একরামুল হক বক্তব্য রাখেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনপ্রিয় খবর
blank

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন

উত্তম কৃষি চর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান: গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে