ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সাগরে ডুবে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

blank

কক্সবাজারের রামুর হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতের কবলে পড়ে ভেসে যান। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এবং ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলাও ঘটনার খবর পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, পর্যটকদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে। তথ্য নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে গত ১৭ অক্টোবর সকালে মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হিমছড়িতে সাগরে ডুবে তিন পর্যটকের প্রাণহানির ঘটনা পর্যটকদের নিরাপত্তা ও সমুদ্রে গোসলের সময় সতর্কতা অবলম্বনের বিষয়টি আবারও সামনে এনেছে।

জনপ্রিয় খবর
blank

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কক্সবাজারে সাগরে ডুবে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে