ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 10
blank

রংপুর ও রাজশাহী সফর শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে তাকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামে অবতরণ করে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। দিনব্যাপী রংপুর ও রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর চট্টগ্রামে পৌঁছান তিনি। সেখানে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম সফর শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা।

মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। পরে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

রংপুরের কর্মসূচি শেষে সড়কপথে সৈয়দপুরে ফিরে যান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন। বেলা ৩টার কিছু আগে তার বিমান রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে।

রাজশাহীতে পৌঁছে প্রথমে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা থাকলেও তিনি আগে একটি জনসভায় যোগ দেন। জনসভা শেষে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী সফরে রংপুর ও রাজশাহীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

জনপ্রিয় খবর
blank

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬