ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জনসভাস্থলের পাশে পুকুরে মিলল যুবকের মরদেহ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 17
blank

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠসংলগ্ন শাহ মাখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান।

তিনি বলেন, রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পুকুরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে প্রায় তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

গাজিউর রহমান আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থলের কাছাকাছি এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

রাজশাহীতে জনসভাস্থলের পাশে পুকুরে মিলল যুবকের মরদেহ

প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬