ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না ২২ বছর বয়সী যুবক ফেরদৌসের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 24
blank

বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা একটি ভারী যানের ধাক্কায় মো. ফেরদৌস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ ছাতিয়ান গ্রামের মো. আক্তারের ছেলে।

জানা গেছে, ফেরদৌস ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন তিনি ঢাকা থেকে নিজের কালো রঙের ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর বগুড়া-ল-১৪-৩১৮২।

পথে দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ভারী যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, যানটি ট্রাক বা কোচ হতে পারে। এতে ফেরদৌস গুরুতর আহত হন।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা মুমূর্ষু অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছান। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

জনপ্রিয় খবর
blank

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না ২২ বছর বয়সী যুবক ফেরদৌসের

প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬