ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি উপহার

blank

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অসহায় ও দুস্থ ৫০০ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে নিজ বাসভবনে এ শাড়ি বিতরণ করা হয়। পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সহসভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, তাঁর ছেলে কে এম সাঈদ উল ইসলাম কাফি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি জয়দেব কুন্ডু গণো, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাটমোহর শাখার যুগ্ম আহ্বায়ক দেবজিৎ কুন্ডু বাঁধনসহ অন্যরা।

এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান, শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে চাটমোহর পৌর সদরের ৫০০ অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

চাটমোহরে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি উপহার

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে