ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

blank

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর. কে. এম. আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং পরিবেশবাদী সংগঠক জাহাঙ্গীর আলম মধুসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে ঋণ দেওয়ার প্রস্তাব ও প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঋণ কোনো ন্যায্য সমাধান হতে পারে না।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ন্যায্য ও যৌক্তিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ঋণের পরিবর্তে এককালীন অনুদান প্রদানের দাবি জানান তাঁরা।

জনপ্রিয় খবর
blank

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে