ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে অধ্যাপক বুলবুল আহমেদ

blank

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বুলবুল আহমেদ আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তাঁর নিয়োগকে সোনারগাঁও ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের একাডেমিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে তাঁর অবদান নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রফেসর বুলবুল আহমেদের নিয়োগে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত উপ-উপাচার্যকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষের ধারাবাহিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

নতুন দায়িত্বে প্রফেসর বুলবুল আহমেদের সফলতা কামনা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে অধ্যাপক বুলবুল আহমেদ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে