ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 64
blank

যশোরের কৃষ্ণবাটি এলাকায় রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় কৃষ্ণবাটি এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর
blank

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬