ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

blank

Glimpses of Tri-Commissioning Ceremony of Dunagiri, Sanshodhak & Agray at Syama Prasad Mookerjee Port, Kolkata, in West Bengal on June 21, 2026.

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের নৌবাহিনীর বিরুদ্ধে ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে। এ সময় পাকিস্তানি নৌবাহিনীর আচরণের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষের ঘটনা ঘটলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের দাবি, ১৯৯১ সালের চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা নৌযান চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট দেশকে আগেই নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। পাকিস্তানি নৌবাহিনী চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে নয়াদিল্লি।

সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর আরব সাগরে ভারতের একটি যুদ্ধজাহাজ নিয়মিত টহলে ছিল। এ সময় ওমানের কাছাকাছি একটি পাকিস্তানি নৌযান দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে এগিয়ে এসে ভারতীয় জাহাজটির সামনে চলে আসে। একপর্যায়ে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১১ সালের জুনেও ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

blank

পবিত্র মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ঈমানি দায়িত্ব: ডা. শফিকুর রহমান

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে