ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুলতান সম্মাননা পদক’ পেলেন চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার

blank

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ তুলে দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিল্পীর ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভা।

blank

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী প্রধান আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপ-পরিচালক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি।

blank

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস এম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তাঁর চিত্রকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের বাস্তবতা অসাধারণভাবে ফুটে উঠেছে। তাঁর শিল্পকর্ম শুধু বাংলাদেশের নয়, বিশ্বশিল্পের অঙ্গনেও বিশেষ মর্যাদা লাভ করেছে। নতুন প্রজন্মের কাছে এস এম সুলতানের শিল্প ও দর্শন তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শেষ হয় এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীর আয়োজন।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে খ্যাত এই শিল্পীকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়েছে।

জনপ্রিয় খবর

‘সুলতান সম্মাননা পদক’ পেলেন চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে